editor
প্রকাশিত: 7:38 PM, July 20, 2025
মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপক আবিদুর রহমান বলেছেন, শিক্ষা, চিকিৎসা, মানবসেবা সহ সকল ক্ষেত্রে কল্যাণমূলক কাজের মাধ্যমে দেশপ্রেমিক রোটার্যাক্টবৃন্দ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা প্রতিষ্ঠিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও ক্লাবের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি বলেন, তরুণ সমাজরা নতুন রাষ্ট্রের বিনির্মাণ করতে পারেন। সেই লক্ষ্যে যুব সমাজ ও রোটার্যাক্টবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি গত ১৯ জুলাই শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর রোটাবর্ষ ২০২৫-২৬ এর ১ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডসের ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্ট নাহিদ মিয়া’র সভাপতিত্বে ও সেক্রেটারি রোটার্যাক্ট সায়েক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এক্স রোটার্যাক্ট পিপি এনামুল হক চৌধুরী সোহেল, আলীবাবা ট্রাভেলস্ ট্যুরিজম’র সি.ই.ও. এক্স রোটার্যাক্ট ফারহান আহমদ শোয়েব, ডাইরেক্টর এক্স রোটার্যাক্ট খলিল আহমদ দিপু।
বক্তব্য রাখেন ক্লাবের এডভাইজর রোটার্যাক্ট পিপি রাসেল মিয়া, রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোঃ রুস্তম মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আশরাফ উদ্দিন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট ইন্টারনেশনাল ইউনিভার্সিটি’র পিপি রোটার্যাক্ট সৈয়দ মাসুদুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন সিটি’র পিপি রোটার্যাক্ট আল আমিন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট মিড টাউন’র পিপি রোটার্যাক্ট নাজিব আহমেদ অপু, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স’র পিপি রোটার্যাক্ট শেখ সুহিন মিয়া, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র পিপি রোটার্যাক্ট লায়েক আহমদ ও আইপিপি রোটার্যাক্ট এরশাদ মিয়া প্রমুখ সহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটার্যাক্টর ইন্টারেক্টর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন