editor
প্রকাশিত: 10:02 PM, July 21, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অবদান রয়েছে। প্রবাসীরা দেশের বাহিরে থেকেও দেশ, মাটি, মানুষ ও জনগণের সংগঠন বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ। তিনি তাঁর মতো সকল প্রবাসী নেতাকর্মীদেরকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
রবিবার (২০ জুলাই) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ এর দেশে আগমন উপলক্ষ্যে সিলেট জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জিয়াউল বারী চৌধুরী শাইনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, শামীম আহমদ, কৃষকদল নেতা আব্দুর রহিম, শিপন চন্দ, জামাল উদ্দিন, জসীম উদ্দিন, কাউছার আহমদ, শাহরিয়ার আল কবীর, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আহমদ রকি, রাহি আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন