editor
প্রকাশিত: 7:47 PM, July 22, 2025
স্টোন ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে এ অঞ্চলের শ্রমজীবী ও ব্যবসায়ীদের জীবীকা ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেটের বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমিতির এক সভা সোমবার (২১ জুলাই) ধোপাগুলস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও রাজন আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমদ, আজির উদ্দিন, রাজীব হোসেন লিটু, মামুন ভূইয়া, সবর আলী, আলাল উদ্দিন, লিটন সরকার, লোকমান হোসেন, শাহীনুর রহমান, জিয়া হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের জেলাপ্রশাসন কর্তৃক স্টোন ক্রাশার মিল সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে এ অঞ্চলের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে। যুগ যুগ ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে এ অঞ্চলের শতশত স্টোন ক্রাশার চলে আসছে। এসব ক্রাশার মিশিনে হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ছিলো। পাশাপাশি এইসব স্টোন ক্রাশার মিলে শত কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ীরা তাদের পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। আকশ্মিক স্টোন ক্রাশার সমূহ বন্ধ করে দেয়ায় এ অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে সিলেটের ধোপাগুল সহ সংশ্লিষ্ট এলাকা রাতের বেলায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। বিদ্যুৎ না থাকায় ক্রাশার মিল সমূহ এলাকায় সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বক্তারা অবিলম্বে বিচ্ছিন্ন করে দেয়া স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে কর্মহীন মানুষের জীবীকা ফিরিয়ে দেয়ার দাবী জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন