editor
প্রকাশিত: 2:15 PM, February 4, 2023
সিলেট স্টেশন ক্লাবে ৩ জন ক্লাব প্রেসিডেন্টকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন, বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম (হেলাল) ও সিলেট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মুহিতুল বারি। অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী।
ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাসিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ই. ইউ. শহীদুল ইসলাম, উপস্থিত ছিলেন, নূরদ্দীন আহমদ এডভোকেট, আব্দুল অদুদ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা পর্ষদের আহ্বায়ক সামুন মাহমুদ খান, সদস্য ডা. মো. মকবুল হোসেন।
পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা বিভাগ (পরিচালক) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগ (পরিচালক) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, উন্নয়ন ও আবাসিক বিভাগ (পরিচালক) নেহাল মোহাম্মদ হাসনাইন, ক্রীড়া বিভাগ (পরিচালক) মুফতি এ এস শামীম আহমদ, বিনোদন বিভাগ (পরিচালক) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সাংস্কৃতিক বিভাগ (পরিচালক) তাহমিনুল ইসলাম খান এডভোকেট ও আপ্যায়ন বিভাগ (পরিচালক) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন, সদস্য হাম্মাদ রব চৌধুরী, এ এম মিজানুর রহমান, মিসেস তানজিনা মুমিন আহমদ, সিফাত আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, আব্দুল্লাহ আল সাঈদ প্রমুখ। বনানী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সিলেট স্টেশন ক্লাবকে ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট রুবেল আজিজ। সভায় বক্তারা দেশের প্রতিটি ক্লাবকে সরকার কর্তৃক ভ্যাট-ট্যাক্স প্রদানে উচ্চমাত্রা ফি নির্ধারণে বিস্ময় প্রকাশ করেন। তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট-ট্যাক্স সহনশীল পর্যায়ে নিয়ে আশার আহ্বান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন