editor

প্রকাশিত: 8:39 PM, July 26, 2025

সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূণ : কাউন্সিলর আব্দুল জব্বার

সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূণ : কাউন্সিলর আব্দুল জব্বার

সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু হওয়ায় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার (এমবিই, এফসিএইচআই, এমএসসি)-কে সিলেট জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে কাউন্সিলর আব্দুল জব্বার এর নিজ বাসভবনে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট বন্ধ থাকলে প্রবাসীদের দূর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সিলেটে সামাজিক সংগঠন, ব্যবাসায়ী নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম শুরু করে। ঐ সময় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করতে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ফ্লাইট চালুর ব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যার ফলে আবারও সপ্তাহে ২ দিন সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করেন কর্তৃপক্ষ।

সংবর্ধনার জবাবে কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা ভোগান্তি ছাড়াই দেশে আসা-যাওয়া করতে পারেন। এই ফ্লাইট চালু থাকলে দেশের অর্থর্নীতিও চাঙ্গা থাকে। সব ধরনের সুযোগ-সুবিধাও পাওয়া যায়। তিনি দেশের ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আল জাহান, কৃষি ব্যাংকের ক্যাশিয়ার মাইম খান, মো. নিজাম উদ্দিন, ইউকে-বাংলা লালাবাজারের সিইও এবং ফাউন্ডার আবু বকর, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, দরগাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা সদস্য আব্দুস সামাদ, বাবেল, প্রবাসী ও শিল্পপতি মাহফুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক, লতিফা সুন্নী সংগঠনের সভাপতি জাহিদ খান, মো. জিয়াউর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন