editor
প্রকাশিত: 5:44 PM, July 28, 2025
রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত ৯টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, কার্যকরি সভাপতি আব্দুস সালাম খান, সহ সভাপতি মো. মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, অর্থ সম্পাদক শওকত আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বান জানানো হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান খানের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামি আহমদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা একটি কার্যকর নেতৃত্বের প্রত্যাশায় ছিলেন। এই নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীরা একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে আসতে পারবেন। নেতৃবৃনদ আরো বলেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়, সহযোগিতা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ব্যবসায়ীদের নানা সমস্যায় যেন কেউ একা না থাকেন, এই নীতিতে এগিয়ে যেতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন