editor
প্রকাশিত: 7:25 PM, July 28, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী গার্ডিয়ান সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের (১০ম শ্রেণি) অভিভাবক এবং দ্বিতীয় দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত, শিক্ষার্থীদের বাসায় নিয়মিত পড়াশোনা, বিভিন্ন বিষয়সমূহে উন্নতির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবক ও শিক্ষকের পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবক-উভয়ের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুই দিনব্যাপী এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের শিক্ষা-সংশ্লিষ্ট নানা সমস্যা ও সমাধান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা হয়। এতে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকে কয়েকজন তাদের মতামত উপস্থাপন করেন এবং প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন। সভা শেষে মো. ফয়জুল হক সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন