editor
প্রকাশিত: 4:22 PM, July 30, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ পাওয়ার মধ্যদিয়ে তোমাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জ্বল করতে আরও বড় দায়িত্ব তোমাদের উপর পড়লো। নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্যদিয়ে আশা করি তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।
তিনি উল্লেখ করে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ভালো ফলাফল নিশ্চিত করেছে।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে শ্রেণিশিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন প্রভাষক মাসুম আহমেদ ও প্রভাষক মুহিয়ারা বেগম। সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুজ জাহির ও জনাব সাব্বির হাসান।
তারা কলেজের শৃঙ্খলা ও ভালো ফলাফলের জন্য বর্তমান অধ্যক্ষ সহ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে স্কলার্সহোম মেজরটিলা কলেজ দিন দিন আরও উন্নতি করবে। সংবর্ধনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুবর্ণ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ১০ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জিপি এ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সম্মিলিত ফটোসেশানের মধ্যদিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন