editor

প্রকাশিত: 9:58 PM, July 31, 2025

বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক

বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল হতে হবে। বর্তমান প্রজন্ম বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিজ্ঞানমেলা ২০২৫ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, আজকের মেলা পরিদর্শনকালে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রতিভা দেখে আমি অভিভূত। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের উদ্ভাবক গড়তে এ ধরনের মেলা বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ বিজ্ঞানীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

এবারের বিজ্ঞানমেলা জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে মোট ৩৮টি প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে কার্বন পরিশোধন প্রজেক্ট, ২য় স্থান অর্জন করেন বাধা শনাক্তকারী রোবট প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করেন আরডুইনো-ভিত্তিক স্মার্ট হোম অটোমেশন। ইন্টারমিডিয়েট গ্রুপে ১ম স্থান করে স্মার্ট পার্কিং সিস্টেম প্রজেক্ট, ২য় স্থান অর্জন করে সিইও-সিটি ও মানসিক স্বাস্থ্য মুড শনাক্তকরণ প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করে নিরাপদ থাকার জন্য অগ্রসর চিন্তা প্রজেক্ট। সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে তাপ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট, ২য় স্থান অর্জন করে স্মার্ট সেচ ব্যবস্থা প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করে স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ প্রযুক্তি প্রজেক্ট।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার। অনুষ্ঠান পরিদর্শন করেন প্রাইমারি শাখার উপাধ্যক্ষ নাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ কাজী শাখাওয়াত, স্কলার্সহোম মেজরটিলা শাখার বিএনসিসি ও স্কাউটস সদস্যরা, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন