editor
প্রকাশিত: 9:07 PM, August 3, 2025
ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিলেও দেশ এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছে। আমরা এর পরিবর্তন চাই। যদি আমরা সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিদের সংসদে বসাতে পারি তবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতীতে পরিকল্পিতভাবে যুবসমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা নানা কার্যক্রম চালিয়েছে । আমরা ক্ষমতায় গেলে তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদের বেকারত্ব দূরীকরণে কাজ করবো।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। শান্তিকামী মানুষ আজ দলে-দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে সাথে নিয়ে ইনসাফভিত্তিক একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে আমাদের অগ্রযাত্রায় ষড়যন্ত্রকারীরা বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরামের উদ্যোগে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ২ আগস্ট (শনিবার) রাতে নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহজালাল প্যালেসে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
নাগরিক ফোরামের সভাপতি সাজিদ আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মিজান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নাগরিক ফোরাম এর প্রধান উপদেষ্টা শহীদ আহমদ চৌধুরী সাজু ,শফিকুল আলম মাফিক, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সাইফুল করিম চৌধুরী হায়াৎ, মাস্টার আবুল কালাম, আব্দুল ওয়াহিদ ওলিউর রহমান, সাংবাদিক কাজী ফখরুল, ফোরাম এর সহ-সভাপতি ইমরান আহমদ, আব্দুল্লাহ আল নাইম, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন