editor
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের জরুরি সভা বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, কার্যকরি কমিটির সদস্য ইফতেখার আহমেদ, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, সিরাজুল হক, সাব্বির আহমদ, আকতারুল ইসলাম, সারজন রোসু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি সিলেট বিভাগের বিস্ফোরক অধিদপ্তর ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সিলেটের সকল সিএনজি ফিলিং স্টেশনকে পাম্পের পুরো এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই জরুরি সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির সঙ্গেও সরাসরি জড়িত। তাই সকল স্টেশন মালিকদের নিজ নিজ পাম্প ও এর আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সভায় সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন মালিকদের নিজ উদ্যোগে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে সিএনজি খাতকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও গ্রাহকবান্ধব করা সম্ভব।
5 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 3 মঙ্গলবার
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
1 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
5 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
5 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
7 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে