editor

প্রকাশিত: 2:47 PM, August 7, 2025

আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : মো. ফয়জুল হক

আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি এবং যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। আমাদের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার মাধ্যমে যে মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রোগ্রামিং শুধু একটি কারিগরি দক্ষতা নয়- এটি যুক্তিবোধ, সমস্যা সমাধান এবং ভবিষ্যত প্রযুক্তি উদ্ভাবনের ভিত্তি।

তিনি বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে। কলেজ প্রশাসন সবসময় এমন কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে যাবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় কলেজের অডিটরিয়ামে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা শিক্ষার্থীদের সবগুলো স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দল, যারা বাস্তব সমস্যা সমাধানে নিজেদের প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন করেন। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বক্তব্য শুনেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে উৎসাহিত প্রদান করেন।

বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন আহমেদের উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শেখ মো. আবু সাইম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি, সি++ প্রভৃতি প্রোগ্রামিং ভাষায় কোডিং চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তারা অ্যালগরিদম ডিজাইন, বাগ ফিক্সিং, এবং টাইম-আনুকূল সমাধান প্রদান করে। বিচারক প্যানেল সময় ব্যবস্থাপনা, কোডিং দক্ষতা ও সমাধানের সঠিকতা বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ফয়জুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে “টেকসাইকো” (দ্বাদশ-বি), দ্বিতীয় হয় “এরর ৪০৪” (দ্বাদশ- ই), তৃতীয় স্থান অর্জন করে “ফান ক্রু” (দ্বাদশ-বি), চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে “প্রোগ্রামার্স” (দশম-বি), “জেনন” (নবম-বি) দল।

শিক্ষার্থীরা জানায়, এমন আয়োজন তাদের প্রযুক্তি চর্চাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম, তাহসিনুর রহমান, বিপাশা বণিক ও ছাদিয়া চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট বিজয়ী ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন