editor

প্রকাশিত: 6:11 PM, August 13, 2025

প্রতিবন্ধীদের মাঝে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র হুইল চেয়ার বিতরণ

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ : খান মুহাম্মদ রেজা-উন-নবী

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মুহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কাজ। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।

তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করছে এবং বেকারত্ব দূরিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধরণের কার্যক্রম অত্যন্ত প্রসংসনীয়। এ ধরণের কার্যক্রম সমাজের অবহেলিত মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন এই ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসলে শারীরিক প্রতিবন্ধীরা আরো উপকৃত হবেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় আহতদের মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন জাকারিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া কমিটির সদস্য ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র সদস্য মো. শাহজাহান আলী, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল আমিন, ফিনান্স অফিসার মো. নূর আলম প্রমুখ।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় পঙ্গুত্বদের মাঝে সারাদেশে ৫০০ টি হুইল ও ৫০০ ওয়াকিং স্টিক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলে ১৪৮টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ শুরু হয়েছে। বুধবার শহরতলী ও সিটি কর্পোরেশন এলাকায় ৪৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার গোলাপগঞ্জ এলাকায় ১০০টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন