editor
প্রকাশিত: 4:26 PM, August 16, 2025
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব ও সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তার বাসভবনে যান তারা।
এসময় খন্দকার মুক্তাদির বলেন, ছাত্রসমাজ একটি জাতির চালিকাশক্তি। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনায় বলীয়ান হতে হবে। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনি সাহসিকতা ও দক্ষতা নিয়ে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, আইনের ছাত্র হিসেবে শুধু দলীয় রাজনীতি নয়, ন্যায়-নীতির পক্ষে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করলে ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতেই গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার প্রমুখ নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন