editor
প্রকাশিত: 5:51 PM, August 16, 2025
দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক, সমাজ সেবক, সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বদরুর রহমান বাবর এর মাতা আছমা খানমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাদ যোহর নগরীর বালুচরস্থ সাংবাদিক বদরুর রহমান বাবরের নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে সিলেট নগরীর দলদলি জামে মসজিদ এবং জামেয়া তালিমুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানায় পৃথক পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মহফিলে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা আশরাফুল ইসলাম, মো. সেলিম রেজা, দলদলি মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আবুল হুসাইন, শিক্ষক মাওলানা শহিদুর রহমান, মাওলানা আকমল হুসাইন, মাওলানা ওলিউর রহমান, মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি জিয়া উদ্দিন মাসরুর, মাওলানা যায়েদ আহমদ, মাওলানা হাব্বান আহমদ, মাওলানা খাইরুল হাসান, মাওলানা আব্দুল মালিক, মুজিবুর রহমান সাফি, জুম্মান, সজল আহমেদ, নয়ন মিয়া, উজ্জ্বল আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে সাংবাদিক বদরুর রহমান বাবরের মাতা আছমা খানমের রুহের মাগফিরাত কামনা এবং সর্বোপরি দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন দলদলি মাদরাসা মুহতামিম আবুল হুসেন।
দোয়া মহফিল শেষে প্রায় ২০০ শত এতিম বাচ্চাদের দুপুরের মধ্যাহ্ন ভোজ করানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন