editor

প্রকাশিত: 6:45 PM, August 17, 2025

ওসমানী মেডিকেল এলাকা হকারমুক্ত রাখার দাবিতে পদ্মা ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

ওসমানী মেডিকেল এলাকা হকারমুক্ত রাখার দাবিতে পদ্মা ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

সিলেট ওসমানী মেডিকেল এলাকা হকারমুক্ত রাখার দাবিতে রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পদ্মা ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক, পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্নার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল করিম, হাজী সানাউল হক জিতু, শামসুদ্দীন আহমদ, আনোয়ার হোসেন আনাই, রফিকুল ইসলাম ফেনু, নাছির উদ্দীন, জামাল আহমদ, আব্দুর রহিম মতছির, সাদ্দাম হোসেন, আফজল আহমদ।

সভাপতির বক্তব্যে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ওসমানী মেডিকেল রোড হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা দিয়ে প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনরা যাতায়াত করে থাকেন। রাস্তার দুপাশে হকার থাকার কারণে সবসময় যানজটের সৃষ্টি হয়ে থাকে। যার ফলে ভোগান্তীতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। এই এলাকা যানজট ও হকারমুক্ত রাখতে এলাকার ব্যবসায়ী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশরাফ উদ্দীন, হাজী মো. আলমগীর, মীর্জা এম এস হোসেন, মো. খসরুজ্জামান খসরু, দীলিপ কুমার দাস, মো. আলা উদ্দিন, সুমন আহমদ, নাসিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ফেন্টু, মোহাম্মদ মুকিত, মান্নান, মো. আব্দুল মালিক, মিন্টু, মসাহিদ আলী, আবুল কাসেম, আনছার, মনুছব আমীন তজুল, মো. সাদুল হাসান তারেক, মো. মাসনুন আজিব, মির্জা শাহরীয়ার জালালী কাইজার, রাজীব সিংহ বিজিৎ, তারেক আহমদ, মো. সজীব আহমদ, জয় দাশ, মো. অপু আরাফাত, মোহাম্মদ মছব্বির আলী, হোসেন আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন