editor

প্রকাশিত: 7:05 PM, August 17, 2025

৩১ দফা বাস্তবায়ন হলে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত হবে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

৩১ দফা বাস্তবায়ন হলে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত হবে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কোনো দলীয় দাবি নয়, বরং এটি একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ।

তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রবিবার (১৭ আগস্ট) বেলা ২টায় কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর যুবদলে উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ কানাইঘাট পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপির ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
কানাইঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রাশিদ মামুন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. করিম উদ্দীন এর পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ উদ্দীন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী শামীম, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আবুল হাসিম, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, সিলেট মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রোমান আহমদ রাজু, সিলেট জেলা যুবদলের স্বাস্থ বিষয়ক সম্পাদক বদরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আফজল, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, সহ তথ্য গবেষণা বিষয় জাবেল আহমদ, সাইদুল আলম মাসুম, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও কর্মী সভায় কানাইঘাট পৌর ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন