editor
প্রকাশিত: 11:48 AM, August 23, 2025
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ২০২৫- ২০২৭ সেশনের জন্য সভাপতি মনোনীত হয়েছেন স্বনামধন্য চিকিৎসক, শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সার।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা সংস্থা দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের মাধ্যমে ২০/৮/২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার ১৯৫৯ সালের ১লা মার্চ সিলেটের গোলাপগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হচ্ছেন মো: আব্দুল ওয়াহাব ও মাতা হচ্ছেন বেগম ফাতেমা আহমেদ।
তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রী পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ইনস্টিটিউট প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন থেকে ১৯৯৬ সালে এম.ফিল.ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনে তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৫ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ২০০৯ সালে কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল-এ যোগদান করে বিভাগীয় প্রধান, ভাইস-প্রিন্সিপাল, প্রিন্সিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এবং সিলেট উইমেন্স নার্সিং কলেজেরও সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তাঁর অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক যার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন