editor
প্রকাশিত: 5:00 PM, August 23, 2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হলেও উন্নয়ন বঞ্চিত ছিল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। রাস্তাঘাট থেকে শুরু করে সকল দিক থেকে এই জনপদকে পিছিয়ে রাখা হয়েছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। বিএনপি সরকারের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
তিনি শুক্রবার (২২ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এছাড়া তিনি বাগলা বাজারসহ পাশর্^বর্তী বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লকুছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ড: আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামেল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নিলু আহমেদ, লক্ষনাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোবারক আলী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকজ দলের যুগ্ম সম্পাদক কয়েস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাছির উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার রাসেল আহমদ, উপজেলা যুবদল নেতা সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপি সদস্য মুজিবুর রহমান, শ্রমিক দল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, উপজেলা ছাত্রদল নেতা এমদাদ আহমদ ও উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা কামরান আহমদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন