editor
প্রকাশিত: 6:40 PM, August 25, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আয়োজনে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবন প্রাঙ্গণে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। সদস্য সংগ্রহ চলবে ২৫ আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি পর্যন্ত।
সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা জজ আদালত ভবনের সামন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ সহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক এডভোকেট মো. এজাজ উদ্দিন, এডভোকেট মো. খালেদ আহমদ জুবায়ের, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট মো. মুজিবুর রহমান মুজিব, সদস্য এডভোকেট নুরুল হক, এডভোকেট আশিক উদ্দিন আশুক,এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট মো. কামাল হোসেন, এডভোকেট মো. এখলাছুর রহমান, এডভোকেট সাইদ আহমদ, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মোশতাক আহমদ, এডভোকেট সাজিদুল ইসলাম সজিব, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট নুর আহমদ, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট মঞ্জুর ইলাহী সামী, এডভোকেট আব্দুল রাজ্জাক রাজ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন