editor
প্রকাশিত: 8:29 PM, August 25, 2025
বুরহান উদ্দিন রোডের টিলাগড় থেকে মুক্তির চক পর্যন্ত রাস্তার কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে সিলেটের টুলটিকর কুশিঘাটস্থ হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি জুনেদ আহমদ, আলহাজ্ব সৈয়দ শরীফুল হোসেন, এলাকার কৃতি সন্তান সৈয়দ ফরহাদ হোসেন, আব্দুল মুকিত, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে হাজী মোহাম্মদ সফিক হাই স্কুল ও বোরহান উদ্দিন প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের সামনের রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন