editor

প্রকাশিত: 6:46 PM, August 26, 2025

“সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে”

“সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে”

বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট জজ কোর্টের এডিশনাল সরকারি কৌশলী (জি.পি) হিসেবে নিয়োগপ্রাপ্ত সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বারস্থ তার চেম্বারে সিলেট বিভাগের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পঞ্চায়িত এর উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

যুব উন্নয়ন অফিসার মো. আমিনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামেয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মামুন রশিদ, জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

সংগঠনের প্রচার সম্পাদক কবি কামাল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মোহাম্মদ হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নেপাল চন্দ্র চন্দ, মানবাধিকার নেতা এম এ আলী জালালাবাদী, এডভোকেট তাসলিমা খান, বিশিষ্ট অভিনেতা মো. কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট তাজ রীহান জামান-কে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এ দায়িত্বকালীন সময়ে সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন। তাকে এ পদে নিয়োগ দেয়ায় তিনি সরকারকে অভিনন্দন জানান।

নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলটি পাঞ্চায়িত সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। সিলটি পাঞ্চায়িত সিলেট বিভাগের স্বায়ত্বশাসন ও সিলেট বিভাগের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ১০০% সিলেট বিভাগের বাসিন্দাদের নিয়োগ সহ অন্যান্য ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি সিলেটের সাদা পাথর লুটপাটের তীব্র নিন্দা জানান এবং সিলেট বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরানোর চক্রান্তের প্রতিবাদ জানান। অনুষ্ঠানে সংবর্ধিত এডিশনাল জি.পি এডভোকেট তাজ রীহান জামান-কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন