editor
প্রকাশিত: 8:28 PM, February 4, 2023
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ৩৩তম স্মরণসভায় বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে প্রগতির সংগ্রাম ও ধারণকে শক্তিশালী করতে হবে। আজকের বাস্তবতায় চলমান সংগ্রামে প্রগতির ধারাকে শক্তিশালী করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে আরো বেগবান করার জন্য কমরেড আসাদ্দর আলী খুব প্রয়োজন। (৪ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৩টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে অনুষ্টিত কমরেড আসাদ্দর আলীর ৩৩তম স্মরণসভায় বক্তারা এই মন্তব্য করেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল। সভা পরিচালনা করেন কমরেড সজল রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো: আরশ আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড মোশাহিদ আহমদ, গণতন্ত্রীর পার্টির সিলেট জেলার সভাপতি মো: আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি কমরেড সিকন্দর আলী, সিলেট সিপিবির জেলা সম্পাদক খায়রুল হাসান, সমীরন পুরকায়স্থ, নিবাস চক্রবর্তী, কমরেড ফয়ছল আহমদ সজল, কমরেড মহেন্দ্র সিংহ।
এর পূর্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্টিত সংগঠনের কর্মশালা ও মুক্ত আলোচনায় সাংগঠনিক, রাজনৈতিক, ঐতিহাসিক ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনায় বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড মোশাহিদ আহমদ, কমরেড কালাম মিয়া, কমরেড নিবাস চক্রবর্তী, কমরেড মহেন্দ্র সিংহ প্রমুখ। এতে প্রশ্ন ও উত্তর পর্বে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেন চম্পা ভট্টাচার্য্য, কমরেড সেলিম আহমদ, শুভ ভট্টাচার্য্য, কমরেড সমীরন পুরকায়স্থ, কমরেড রইছ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি কমরেড আসাদ্দর আলী দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন