admin

প্রকাশিত: 7:16 PM, August 28, 2025

দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গিকারাবদ্ধ : ড. মো: এনামুল হক চৌধুরী

ঢাকাদক্ষিণে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন ও মতবিনিময়

দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গিকারাবদ্ধ : ড. মো: এনামুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, এই দেশ সকলের। সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে যারা বাস করেন সকলেই বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ।

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবংতাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের  সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজিব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী ও কাজল চন্দ্র দাস প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন