editor
প্রকাশিত: 7:22 PM, August 28, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, এই দেশ সকলের। সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে যারা বাস করেন সকলেই বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ।
তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবংতাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজিব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী ও কাজল চন্দ্র দাস প্রমুখ।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে