editor
প্রকাশিত: 4:43 PM, August 31, 2025
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট- ৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে সবধরণের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
তিনি শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজারে লিফলেট বিতরণ ও বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা: আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক নিলু আহমেদ, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ নানু, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান এবাদ, ইউনিয়ন বিএনপি নেতা ছানা মিয়া, আব্দুল হাই সুবল, শামসুল ইসলাম, আব্দুল আলিম তাজ, হেলাল খান মেম্বার, তাজুল ইসলাম মেম্বার, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম খান, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ জিল্লু, উপজেলা শ্রমিকদল নেতা শাহজাহান আহমদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রদল নেতা রেজাউল করিম, সাবলু আহমেদ, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, শামীম আহমদ, জিয়া মঞ্চ নেতা ফরহাদ আহমদ ও দেলোয়ার হোসেন প্রমূখ।
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে