editor
প্রকাশিত: 1:48 PM, September 1, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, যাদের মধ্যে সততা ও আমানতদারিতা নেই তাদের কাছে শ্রমিকদের মর্যাদার কোন মূল্য নেই। খেটে খাওয়া মেহনতি মানুষেরা আজ অধিকার বঞ্চিত। শাসনের নামে শ্রমিকদের বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে। সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। যাবতীয় শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
রবিবার (৩১ আগস্ট) নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনজুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুস শহিদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, মহানগর শ্রমিক মজলিসের সহ সাধারণ সম্পাদক গুলজার হোসেন দোলন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি ডাঃ এনামুল হক, যুব মজলিস সদর উপজেলা সহ সভাপতি মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির, জাকারিয়া জামান চৌধুরী, রুহুল আমিন শিকদার, আব্দুল আহাদ নোমান, আছকির আলী, ফরিদ উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, সালিক আল মামুন, আক্তার হোসেন, আবিদ আহমদ, সৌরভ মিয়া প্রমুখ। এছাড়াও কর্মী সমাবেশে সিলেট মহানগর শ্রমিক মজলিসের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন