editor
প্রকাশিত: 5:01 PM, September 3, 2025
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মটর ওয়ার্কসপ মেকানিকরা এক মহৎ পেশায় আছেন। দেশে যেমন তাদের সম্মান রয়েছে, তেমনি বহির্বিশ্বেও তাদের অনেক সুনাম রয়েছে।
তিনি বলেন, ওয়ার্কসপ মেকানিকরা দেশের প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছেন। তারা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলে আরো বেশিদূর এগিয়ে যাবেন। ওয়ার্কসপ মেকানিকদের সকল সমস্যা সমাধানে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চালিবন্দর কার্যালয়ে সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন (রেজি নং-২৬২৪) এর অন্তর্ভুক্ত চালিবন্দর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চালিবন্দর আঞ্চলিক শাখার সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে ও জয়নাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলার সভাপতি এমাদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সাবেক জেলা সভাপতি ফারুক আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সদস্য নুর কালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলার উপদেষ্টা অজিত রায় ভজন, রতন সিংহ, বাবলু আহমদ, জুয়েল আহমদ, মো. তাজ উদ্দিন, আব্দুর রকিব, মো. আজিজুল ইসলাম, মো. আব্দুল আলিম, মো. লিটন মিয়া, ফখরুল হোসেন, মো. আলাউদ্দিন, মো. আজাদ নূর, আলম মিয়া, মনির আহমদ বিপলু, ইমরান আহমদ, মোহন প্রধান, সুনাম উদ্দিন মিঠু, দিলওয়ার হোসেন, ময়না মিয়া, বেলাল আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আলীম, মান্না মিয়া, রাসেল আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন