editor
প্রকাশিত: 5:47 PM, September 3, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শুদ্ধ বানান চর্চার মাধ্যমে মাতৃভাষা আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। কারণ এটি ভাষার নির্ভুল প্রয়োগ নিশ্চিত করে এবং ভাষার সৌন্দর্য ও অর্থের সঠিকতা বজায় রাখে। শুদ্ধ বানানের অনুশীলন ভাষার মান বৃদ্ধি করে, যা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর যথাযথ প্রসারের জন্য অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। বাংলাকে আরও এগিয়ে নিতে শুদ্ধ চর্চা করতে হবে। বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদের সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের হলরুমে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং প্রভাষক পিয়াব্রত কৈরী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন আইসিটি বিভাগের প্রভাষক তাহসিনুর রহমান। সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।
সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে তিনটি ক্যাটাগরিতে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাংলা বানান, দক্ষতা, উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের প্রেজেন্টেশন স্কিল যাচাই করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদে হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সহ অতিথিবৃন্দ।
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ