editor

প্রকাশিত: 4:32 PM, September 4, 2025

ডা. মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন : ডাঃ ফজলুর রহিম কায়সার

ডা. মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন : ডাঃ ফজলুর রহিম কায়সার

হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার বলেছেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জি এম মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্ম দক্ষতার মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম আরো গতিশীল হয়েছে। সকলের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। তিনি হাসপাতালের পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকে রোগীদের সেবার মান বৃদ্ধি পাওয়ায় দিন দিন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। তাঁর কর্মময় জীবনের সফলতার কারণে সবার কাছে তিনি প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। আমরা তাঁর সাফল্য কামনা করছি। তিনি যেখানেই থাকেন না কেন আমাদের হৃদয়ে থাকবেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ডাঃ জিএম মনিরুল ইসলাম বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের ভালো চিকিৎসা প্রদান করায় হাসপাতালের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। যার ফলে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি হাসপাতালে যোগদানের পর থেকে চেষ্টা করেছি রোগীদের ভালো সেবা দেওয়ার। সবার সহযোগিতা পেয়ে আমি এই হাসপাতালের কার্যক্রমকে গতিশীল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তা চিরদিন মনে থাকবে। তিনি বলেন, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করলে হাসপাতালের সুনাম আরো বৃদ্ধি পাবে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লি: এর ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নবনিযুক্ত পরিচালক মেজর জেনারেল (অব.) ডাঃ সৈয়দ ইফতেখার উদ্দিন, প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.)।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ টি এম রাসেল মিশু এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: দেওয়ান আলী হাসান চৌধুরী, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: খন্দকার আবু তালহা, উপ-পরিচালক ডা: তাফহীম আহমদ রিফাত, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা: নিজাম আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা: নূর মো: তানভীর, সহকারী ম্যানেজার (এডমিন) সুলতানা ফিরোজা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে হলি সিলেট এর ডিরেক্টর, প্রফেসর, চিকিৎসক নার্স এবং হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জিন মো. জাদুল আহমদ চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন