editor
প্রকাশিত: 6:51 PM, September 4, 2025
সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের দাউদপুর দিশারী কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে প্রবাসী ৩ জন শিক্ষানুরাগীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোনারপাড়াস্থ স্কুল ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দিশারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী দুবাই প্রবাসী লায়েক আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী দুবাই প্রবাসী নুরুল ইসলাম, দাউদপুর চৌধুরী বাজারস্থ রাজমহলের স্বত্ত্বাধিকারী জাহেদ আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাম্পি রাণী দাসের সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সহকারী পরিচালক রিপন আহমদ ও শিক্ষানুরাগী ক্বারী হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সাবেক ছাত্র হাবিবুর রহমান জিহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিক আসমা বেগম, নূরজাহান বেগম, সেলিনা বেগম শিমু, আমিনা আক্তার, রাবিনা আক্তার, তানজিনা আক্তার, নাজমিন বেগম, রহিমা আক্তার রিমা প্রমুখ।
সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন দিশারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ সহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সুদূর প্রবাসে থেকেও শিক্ষা, চিকিৎসা সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। আর্তসামাজিক উন্নয়নসহ দেশের সকল প্রকার দুর্যোগে প্রবাসীদেও অবদানগুলো মহতি ও প্রশংসনীয়।
বক্তারা বলেন, দাউদপুর এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে শিক্ষানুরাগী হেলাল উদ্দিন আহমদ দিশারী কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এলাকার প্রবাসীরা বিভিন্নভাবে ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসী শিক্ষানুরাগী লায়েক আহমদ, নুরুল ইসলাম ও জাহেদ আহমদ শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বক্তারা প্রবাসীদের মতো দেশের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন