editor

প্রকাশিত: 2:10 PM, September 7, 2025

আগস্টে সিলেটের সড়কে ঝড়েছে ২৬ প্রা ণ

আগস্টে সিলেটের সড়কে ঝড়েছে ২৬ প্রা ণ

সিলেট বিভাগে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। নিসচা (নিরাপদ সড়ক চাই) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগস্ট মাসে সিলেট বিভাগজুড়ে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়- নিহতদের মধ্যে ১৩ জন মোটরসাইকেলের চালক ও আরোহী। এছাড়াও ৮ জন সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার চালক ও যাত্রী, ১২ জন চালক এবং ৪ জন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার মধ্যে ৬টি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া গাড়ি, যেখানে নিহত হয়েছেন ৪ জন। মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। আর বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে সংঘর্ষে ৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ জনের।

সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, বিভিন্ন অনলাইন পত্রিকা এবং নিসচার স্থানীয় শাখা সংগঠনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

জেলায় জেলায় দুর্ঘটনার চিত্র ভিন্ন। সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন ৪৪ জন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন ও আহত ১৭ জন। মৌলভীবাজারে ৬টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে হবিগঞ্জে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত।

প্রতিবেদনে আরও জানানো হয়- নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, এর আগের গত জুলাইতে মাসেও সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হলেও আহতের সংখ্যা ছিল ৬১ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন