editor

প্রকাশিত: 4:49 PM, September 7, 2025

ডায়াবেটিক সেবা দিবস জাতিকে সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে : ডাঃ শিব্বির আহমদ শিবলী

ডায়াবেটিক সেবা দিবস জাতিকে সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে : ডাঃ শিব্বির আহমদ শিবলী

৬ সেপ্টেম্বর (ডায়াবেটিক সেবা দিবস) বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি বিশেষ দিন। জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে এ দিবস পালিত হয়, যিনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ডায়াবেটিস চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেন। দিবসটির মূল উদ্দেশ্য হলো তাঁর অবদানকে স্মরণ করা, জনগণকে ডায়াবেটিস প্রতিরে াধ ও নিয়ন্ত্রণে সচেতন করা এবং সেবা কার্যক্রম সম্প্রসারণ করা। আরও গুরুত্ব হলো ডায়াবেটিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ছড়িয়ে দেওয়া, বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শ প্রদানের মাধ্যমে সেবা নিশ্চিত করা এবং সমাজে সহযোগিতার পরিবেশ তৈরি করা। এভাবে দিবসটি শুধু একজন মহৎ ব্যক্তিত্বকে সম্মানই জানায় না, বরং জাতিকে সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৬তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী উপরোক্ত কথাগুলো বলেন।

বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী’র সভাপতিত্বে ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো: আব্দুল মোক্তাদির কোরেশী’র সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম।

সমিতির কার্যকরি কমিটির সম্মানিত জীবন সদস্য ও কলামিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে, তারা আতংকিত হবেন না, কারণ ডায়াবেটিস কোন হুমকিস্বরূপ ছোঁয়াচে বা মহামারী রোগ নয়, নিয়মশৃংখলা মেনে, নিয়মিত ব্যায়াম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আজীবন সুস্থ্য জীবন যাপন সম্ভব। ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে। ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়।

সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন বলেন, উরংপরঢ়ষরহব, উরবঃ ও উৎঁম এই ৩টি জিনিস ঠিক রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব যা আমাদের শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম নির্ণয় করে গেছেন। রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। তাই আমাদের শপথ নেওয়া উচিত, নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন। পরিমিত আহার গ্রহণ ও ব্যায়াম করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রন করে সুস্থ জীবন যাপন করতে পারলে ডাঃ ইব্রাহিমের আত্মা শান্তি পাবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা: এ.টি.এম. জাফর আহমেদ ও ধন্যবাদ বক্তব্য প্রদান করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাস। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ডাঃ ইব্রাহিম বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম ।

এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৬তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও কলামিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন