editor
প্রকাশিত: 7:40 PM, September 7, 2025
সিলেটের বন্দরবাজার এলাকাস্থ ইউসুফ রেস্টুরেন্টসহ আরও একটি রেস্টুরেন্টে খাবারের মান ও রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাদ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় ইউসুফ রেস্টুরেন্টসহ আরও একটি রেস্টুরেন্টে নিম্ন মানের খাবার পরিবেশন, রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাবারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এক বছর আগে তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে রেস্টুরেন্টে খাবারের মূল্য তালিকা টানানোর জন্য। কিন্তু তারা খাবারের মূল্য তালিকা টানান নি। মূল্য তালিকা টানানোর জন্য আজকের অভিযানেও তাদের সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই রকমের অভিযান অব্যাহত রয়েছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন