editor
প্রকাশিত: 9:13 PM, September 7, 2025
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফরিদ মিয়া (৫৫)। তিনি দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা।
জানা যায়- ফরিদ মিয়া তিনি গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়েছিলেন। এ সময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশের সময় তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে মোগলাবাজার থানা পুলিশ। তবে ইউএনও ঊর্মি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এলাকাবাসীর অভিযোগ করেন, অনেক সরকারি কর্মকর্তার গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এলাকাবাসী এ বিষয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
নিহতের ভাই শরীফ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’
মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন গণমাধ্যমকে জানান, ‘নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চলছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন