editor
প্রকাশিত: 11:17 AM, September 8, 2025
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং বিএনপির জন্য চ্যালেঞ্জ। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে অদৃশ্য শত্রুরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। এব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সদা সতর্ক থাকতে হবে।
তিনি রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জনসভায় উপজেলা, কুড়ারবাজার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৫নং ওয়ার্ড সভাপতি মছলু আহমদের সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন চৌধুরী ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশীদ, ফয়সল উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিদ, উপজেলা যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে আলমগীর হোসেন, ইমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, মজির উদ্দিন মড়াই, সাইফুল ইসলাম, আব্দুল হাফিজ, শাহীন আহমদ ও বাহার উদ্দিন প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন