editor

প্রকাশিত: 6:01 PM, September 8, 2025

করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পের্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাথে সিলেট কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পের্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাথে সিলেট কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের সভা অনুষ্ঠিত

শেওলা স্থল বন্দর দিয়ে আমদানী ও রপ্তানী বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের এক যৌথ সভা রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন এবং গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পের্টার্স কো-অর্ডিনেশন কমিটির উপদেষ্টা ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারী অমরেশ রায়, করিমগঞ্জ ডিষ্ট্রক্ট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টাস এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ ফখরউদ্দিন, করিমগঞ্জ-সুতারকান্দি এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সেক্রেটারী রুহুল কুুদ্দুছ, ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য আবিদুন নূর চৌধুরী, লাইমষ্টোন এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শিবাজী চৌধুরী ও ওয়ার্কিং প্রেসিডেন্ট ইমদাদুল হক চৌধুরী বাংকু, ফ্রেশ ফ্রুট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টাস এসেসিয়েশনের সেক্রেটারী সত্য রঞ্জন দে, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থসম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, কর্যিকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক গ্রুপের সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সহ-সভাপতি সেলিম আহমদ প্রচার সম্পাদক মোঃ মনিরুল হক, কার্যকরী সদস্য মোঃ জুয়েল আহমদ, মোঃ রুবেল মিয়া, ছালিম উদ্দিন পাভেজ, শামীম আহমদ, সিনিয়র সদস্য তপন চক্রবর্ত্তী ও জুনেদ আহমদ জয়নাল প্রমুখ। এছাড়াও সভায় সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর সহ অন্যান্য পন্য আমদানী এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পন্য রপ্তানীর সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং কয়লা আমদানীর এসেসম্যান্ট রেইট কমানো, কয়লা ও পাথর রপ্তানীতে সঠিক মান নিয়ন্ত্রণ, পণ্যের সঠিক পরিমাপ, আমদানী-রপ্তানীর সময় বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

উভয়দেশের ব্যবসায়ীদের স্বার্থে নিজ নিজ দেশের ব্যবসায়িক সংগঠনের তালিকাভুক্ত সদস্য ব্যতিত কোন ধরনের এলসি না দেওয়া ও না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া উভয় দেশের আমদানী-রপ্তানী বানিজ্য আরো গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশের সংগঠনের নেতৃবৃন্দ প্রতি তিন মাস অন্তর অন্তর যৌথ সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশী আমদানীকারক ও রপ্তানীকারকদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার কারণে আমদানী-রপ্তানী বাণিজ্য মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। বক্তারা, ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসন ও ভিসা সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন