admin
প্রকাশিত: 9:26 PM, August 7, 2024
৫ই আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছেন,সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে,সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি বাল্লা গ্রামের ফয়জুর রহমানের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলমের বাড়ি ও কালিগঞ্জ বাজারে অবস্থিত ফয়জুর রহমান এন্ড সন্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী বলেন শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই পৃথক পৃথক মিছিল নিয়ে একদল বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ ও পরিচিত নেতাদের বাসায় গিয়ে হামলা চালায়। হামলা-ভাঙচুর হয়েছে সদ্য বিদায়ী আওয়ামী লীগ একাধিক নেতাকর্মীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান।
একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি বাল্লা গ্রামের ফয়জুর রহমানের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলম সহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে আগুন দেয়ায় জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়েছে।
বাসা-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি আওয়ামী লীগ ঘরানার নেতাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।এর মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের জকিগঞ্জের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়।এদিকে সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে পুলিশের সাথে যোগাযোগ করা হয় পুলিশ জানান থানা, ফাঁড়িতে হামলা চালানোর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশও অরক্ষিত অবস্থায় আছে। এ অবস্থায় অন্যান্য স্থানে নিরাপত্তা দেওয়া সংগত কারণেই পুলিশের পক্ষে সম্ভব হয়নি।তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। কারণ, সরকারি যেসব স্থাপনা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হচ্ছে, সেসব তো রাষ্ট্রীয় সম্পদ।এ সম্পদ তো জনগণেরই।তাই জনগণকেই এসব সম্পদ রক্ষা করতে হবে।
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ