editor
প্রকাশিত: 9:44 PM, September 9, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারী জাগরণের অগ্রণী সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র, ভোটাধিকার, নারী অধিকার এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও বিএনপির নেতৃত্বে এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দল সব সময় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি, দেশের প্রতিটি নারীকে সংগঠিত করে জাতীয় মুক্তির সংগ্রামে মহিলা দল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে। তিনি মহিলা দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণের আহবান জানান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে সিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর উপস্থাপনায় এবং মহিলা নেত্রী পারভীন ও হালিমার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আছমা আলম, সাফিয়া খানম মনি সাংগঠনিক সম্পাদক শিরিণ বেগম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহিলা দলের নেত্রী হলিমা বেগম। আলোচনা সভায় ১, ২, ৩, ৬, ১৬, ১৭ ও ২৩নং ওয়ার্ড মহিলা দলের সর্বস্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন