editor
প্রকাশিত: 1:49 PM, September 10, 2025
সিলেটের সালুটিকরে মাটির নিচে লুকিয়ে রাখা ভোলাগঞ্জের সাদাপাথর উদ্ধার করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার সালুটিকর ইউনিয়নের ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলে গোপন গর্ত থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর প্রাথমিকভাবে জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে পাথরগুলো মাটির নিচে রেখে একটি ক্রাশার মেশিনে ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযানে নেমে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে। পাথরের প্রকৃত মালিকদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। এ সময় প্রশাসন ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও খোশনূর রুবাইয়াত বলেন, “একটি ক্রাশার মিলে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথরের মালিককে শনাক্ত করতে তদন্ত চলছে।”
র্যাব-৯ এর সিও তাজমিনুর রহমান চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়েছে। পাচারের সঙ্গে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে আরও ১০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন