editor
প্রকাশিত: 12:56 PM, September 11, 2025
সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় আবু সুফিয়ান (৬) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। নিহত আবু সুফিয়ান উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির আহমদের ছেলে ও জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনিছা রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাড়িয়ে ছিল ওই মাদরাসা ছাত্র আবু সুফিয়ান। এসময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্রেকগিয়ারে পিছনের দিকে গেলে সুফিয়ানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।’
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)