editor
প্রকাশিত: 4:33 PM, September 11, 2025
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছেন। নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা ও গাছের ডালে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের গহীন জঙ্গলে শেওড়া গাছের ডালে কামাল উদ্দিন (৪৫) এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন ওই গ্রামের রজব আলীর পুত্র।
নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪০ দিনের (তাবলীগ জামাতের) চিল্লা পালন করতে বাড়ি ছাড়েন কামাল উদ্দিন। কিন্তু বিধি বাম! চিল্লা শেষ হওয়ার ৫দিন আগেই চারদিকে ছড়িয়ে পড়ে কামাল উদ্দিনের মৃত্যুর খবর। বুধবার সন্ধ্যায় নিজ গ্রামের গহীন জঙ্গলে গাছের ডালে কামালের ঝুলন্ত লাশ এবং গাছের নিচে কাপড়ের একটি পুটলা দেখতে পায় আব্দুল মালিক নামে গ্রামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক গণমাধ্যমকে জানান, ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন