editor
প্রকাশিত: 6:20 PM, September 11, 2025
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ তাজিদুর রহমান তাজুল এর পিতা বিশিষ্ট মুরব্বী মোঃ আফতাব আলী, মাতা খয়রুন নেছা, বোন জুলেখা বেগম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর সিলাম বিরাহিমপুরস্থ আফতাব আলী মঞ্জিলে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পুলিশ লাইন জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি এহিয়া আহমদ, সিসিকের ১নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ, বিশিষ্ট মুরব্বী মতছির আলী, আব্দুল করিম, মাসুক মিয়া, চেরাগ আলী, সাংবাদিক জিলু মিয়া, সমাজসেবী ওয়াহাব আলী, ফারুক মিয়া, বিরাহিমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়জুর রহমান, সাবেক ইমাম ও খতিব হাফিজ মশাহিদ আলী ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম মোঃ আফতাব আলী, মরহুমা খয়রুন নেছা, মরহুমা জুলেখা বেগম এর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
৫নং সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবী মোঃ তাজিদুর রহমান তাজুল বলেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে মোঃ আফতাব আলী, খয়রুন নেছা, জুলেখা বেগম ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অবহেলি মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। ঈদ, বন্যা সহ যে কোন দুর্যোগের সময় বঞ্চিত মানুষকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আগামীতেও এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন