editor
প্রকাশিত: 6:48 PM, September 12, 2025
আসন্ন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে মোহাম্মদ আলী সমর্থিত প্যানেলের সাথে বৃহত্তর সিলেট বিভাগীয় চেম্বারসমূহ সদস্যদের এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এয়ারপোর্টস্থ সিলেট ক্লাবের কনফারেন্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সিনিয়র সহ সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এফবিসিসিআই এর সাবেক পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হাসিন আহমদ এর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন, রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিষ্ঠিতা সভাপতি রুহুল আমিন।
বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১ম সহ সভাপতি মোঃ ফেরদৌস আলম। মতবিনিময় সভায় সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, উইমেন্স চেম্বার, মৌলভীবাজার চেম্বার সহ বিভিন্ন চেম্বারের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমৃদ্ধ অর্থনীতি সমৃদ্ধ এফবিসিসিআই গড়তে মোহাম্মদ আলী সমর্থিত প্যানেলকে বিজয়ী করতে বৃহত্তর সিলেট বিভাগীয় চেম্বারসমূহ সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে এই প্যানেল বিজয়ী হলে ব্যাবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ী অঙ্গনকে আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অতিতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি সাধিত হয়েছে, আগামীতে আর কোন ক্ষতি যাতে না হয় সেই লক্ষ্যে এই প্যানেল কাজ করবে। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে ব্যবসায়ী মহলকে এক যুগে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন