editor

প্রকাশিত: 10:56 AM, September 13, 2025

মেডিকেল এলাকার যানজট নিরসনে উপ-পুলিশ কমিশনারের সাথে পদ্মা ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মেডিকেল এলাকার যানজট নিরসনে উপ-পুলিশ কমিশনারের সাথে পদ্মা ব্যবসায়ী সমিতির মতবিনিময়

সিলেট নগরীর বৃহত্তর ওসমানী মেডিকেল এরিয়ার ব্যবসায়ীদের সংগঠন পদ্মা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যানজট নিরসনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ওসমানী মেডিকেল এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি জননেতা হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকি।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ওসমানী মেডিকেল রোডে প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনরা যাতায়াত করে থাকেন। রাস্তার দুপাশে হকার এবং বিভিন্ন যানবাহন পাকিং থাকার কারনে সবসময় যানজট লেগে থাকে। ফলে অবর্ণনীয় ভোগান্তীতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের এবং এলাকার মানুষদের। গুরুত্বপূর্ণ এই এলাকা যানজটমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা মানুষের কষ্ট লাঘবে সদা তৎপর রয়েছি। সিলেট নগরীকে যানজটমুক্ত রাখতে এসএমপির ট্রাফিক বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি যানজট সমস্যা নিরসনে সবধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল করিম, শামসুদ্দিন আহমদ, ছানাউল হক জিতু, আনোয়ার বাদশা, আনোয়ার হোসেন আনাই, পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্না, সহ-সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফছর হোসেন, মোঃ নাছির উদ্দিন, খসরুজ্জামান খসরু, অরণ কর, দিলীপ কুমার দাস, জামাল আহমদ, মির্জা সাদ্দাম, আফজল হোসেন, আফরোজ আহমদ, শাহরিয়ার জালালী কাইজার, সুমন আহমদ, অপু আরাফাত, আব্দুল মোছাব্বির, কিবরিয়া আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন