editor
প্রকাশিত: 6:05 PM, September 13, 2025
ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাও. ফজলুল করিম এর সভাপতিত্বে এবং সহ- সভাপতি মাওঃ আশরাফ আলীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোটার কাউছার চৌধুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল কেয়ারটেকার মাও. মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধক্ষ মাওঃ ইদ্রিস আহমদ জাকারিয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি মাও. নুর হোসেন আজিজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলায়ত করেন হাফিজ আজিজুল হক। নাতে রাসুল সাঃ পাঠ করেন মাও. ইউনুস আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক। নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আলী আসকর। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন