editor

প্রকাশিত: 2:14 PM, September 14, 2025

ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্য এখন সময়ের দাবী : মাওলানা তাজুল ইসলাম হাসান

ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্য এখন সময়ের দাবী : মাওলানা তাজুল ইসলাম হাসান

খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ৫ আগস্ট চব্বিশের পট পরিবর্তনের পর ইসলামী শক্তির ঐক্যের জন্য জাতী মুখিয়ে আছে। আগামীর নতুন বাংলাদেশে ইসলামের আদর্শিক রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র বিকল্প। দূর্নীতি ও বৈষম্যহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। কিন্তু সেই ঐক্য যাতে না হয়, সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্রান্তিকালে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহঃ) এর উত্তরসূরী জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তণ ছাত্রদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর তালতলাস্থ হোটেলে গুলশানের কনফারেন্স হলে জামেয়ার প্রাক্তন ছাত্র ভাইদের সাথে সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামেয়ার ফাযিল ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রাক্তন ছাত্র ঐক্যবদ্ধ ভাবে মাওলানা তাজুল ইসলাম হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মাওলানা তাজুল ইসলাম হাসান সিলেট-১ আসনের একজন উপযুক্ত প্রার্থী। তাকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার পথ সুগম করতে জামেয়ার ফুযালা ও প্রাক্তন ছাত্র ভাইদের এগিয়ে আসতে হবে।

জামেয়ার সাবেক জি.এস ও প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান এবং মাওলানা হোসাইন আহমদ মিসবাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামেয়ার প্রাক্তণ ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জামেয়ার প্রাক্তণ ছাত্র ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা সাদিকুর রহমান, জামেয়ার ভাইস প্রিন্সিপাল মুফতী ইউসুফ বিন হাবীব, প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আহমদ হোসাইন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, খেলাফত মজলিসের মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, জামেয়ার প্রাক্তণ ছাত্র হাফেজ মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, মুফতী রশীদ আহমদ, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা তফজ্জুল হক, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাজী আব্বাস জালালী, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা আবুল হাসনাত, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা সেলিম আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন