editor
প্রকাশিত: 4:42 PM, February 5, 2023
সিলেট নগরীর ২৯নং ওয়ার্ডের বৃহত্তর লাউয়াই গ্রাম পঞ্চায়েত কমিটি পুনঃগঠন করা হয়েছে। শুক্রবার রাতে লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গ্রামের ৫ পাড়ার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
১৯ সদস্য বিশিষ্ট পুনঃগঠিত কমিটিতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনকে সভাপতি এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্বপর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক বুরহান উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং গোলাম হাদী ছয়ফুলের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গঠিত কমিটির অন্য পদের মধ্যে সহ সভাপতি হিসেবে মোহাম্মদ খসরু, ডা. মিফতাউল হোসেন সুইট ও আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর ও নজমুল ইসলাম খসরু, অর্থ সম্পাদক পদে আক্কাছ উদ্দিন আক্কাই এবং নির্বাহী সদস্য পদে আব্দুস ছত্তার, মতিউর রহমান মতি, আলী আহমেদ খান, আব্দুস সালাম গয়াস, কামাল আহমদ, সেলিম আহমেদ, রাসেল মাহবুব, রিজ্জাদ আহমদ, মিজানুর রহমান শাহীন, লোকমান হোসেন ও শামীম আহমেদ মনোনীত করা হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কমিটি আগামী ৫ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। আগামী ২৪ ফেব্রুয়ারি নবগঠিত লাউয়াই পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে গ্রামের বর্ষীয়ান ব্যক্তিত্বদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টামন্ডলীও গঠন করা হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন