editor

প্রকাশিত: 5:18 PM, September 14, 2025

সিলেট একের পর এক কূপে গ্যাসের সন্ধান

সিলেট একের পর এক কূপে গ্যাসের সন্ধান

এক দশকের জন্য গ্যাসের রিজার্ভ হাতে রেখে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়াতে একের পর এক কূপ খনন ও পুনঃখননে ব্যস্ত সময় পার করছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। প্রতিষ্ঠানটির সর্বশেষ সাফল্য রশিদপুর-৩ নম্বর কূপ। দীর্ঘদিন প্রায় বন্ধ থাকা এই কূপে পুনঃখননের মাধ্যমে নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। খুব শিগগিরই কূপটি থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হবে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামানিক বলেন, ‘পরীক্ষায় গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। কিছু টেকনিক্যাল কার্যক্রম চলমান আছে, শিগগিরই গ্রিডে যুক্ত হবে।’

বর্তমানে কোম্পানিটি দৈনিক ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে তা ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে কোম্পানির প্রত্যাশা, লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত সাড়ে ৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

একাধিক কূপে সফলতা

এরই মধ্যে হরিপুর গ্যাসক্ষেত্রের সিলেট-১০ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পাশের আরেকটি কূপের খনন প্রায় শেষ পর্যায়ে। আব্দুল জলিল প্রামানিক বলেন, ‘২০২৬ সালের মধ্যে ছয়টি কূপ থেকে প্রায় ৬০ মিলিয়ন ঘনফুট এবং আরও দুটি কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।’

সরকার ২০২৫ সালের মধ্যে তিনটি গ্যাস কোম্পানিকে মিলে ৫০টি কূপ খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের অধীনে রয়েছে ৮টি নতুন কূপ খনন ও ৮টি কূপ পুনঃখনন। এই প্রকল্পের বেশির ভাগই এখন শেষ পর্যায়ে।

চার গ্যাসক্ষেত্রে এক দশকের মজুত

সিলেট বিভাগের হরিপুর, রশিদপুর, কৈলাশটিলা ও বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণে রয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এসব গ্যাসক্ষেত্রে বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুত রয়েছে। এই রিজার্ভ দিয়ে আগামী ৯ থেকে ১০ বছর পর্যন্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব বলে কর্মকর্তারা মনে করছেন।

নতুন অনুসন্ধানে মনোযোগ না দিলে ঝুঁকি

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান মজুত নির্ভরতা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। এ জন্য এখনই নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দিতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার বলেন, ‘যশোর অঞ্চলের হিং জোনে এখনও অনুসন্ধান শুরু হয়নি। অথচ সেখানে গ্যাসের সম্ভাবনা বেশি। জরুরি ভিত্তিতে সেখানে ভূতাত্ত্বিক জরিপ চালানো দরকার।’

বড় পরিকল্পনা সামনে

দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপ পুনঃখননের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন