editor
প্রকাশিত: 3:56 PM, September 15, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সফল হওয়ার জন্য সততা, নৈতিকতা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কেবল ভালো ফল করার মধ্যেই সাফল্যের সীমা নেই; বরং তোমাদের মানবিক গুণাবলি, চারিত্রিক দৃঢ়তা ও দায়িত্বশীলতা হতে হবে জীবনের মূল চালিকা শক্তি। আজকের এই ক্ষুদ্র শুরু থেকেই তোমরা আগামী দিনের নেতা, শিক্ষক, বিজ্ঞানী, ডাক্তার কিংবা সৎ নাগরিক হয়ে উঠবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি আত্মশুদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা তোমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন হবে। মনে রেখো, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা মানুষই সমাজ ও জাতির জন্য আসল সম্পদ।”
স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ার বেগম ও জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাফি এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী অহনা। এরপর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষকবৃন্দ ও অভিভাবকমন্ডলী।
অনুষ্ঠান শেষে শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে নিয়ে যান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করেন। সমগ্র অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবীন শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় হবে বলে আশা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন